রামগড় ৪৩ বিজিবির মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 10:25 PM , July 2, 2023

রামগড়ের ৪৩ বিজিবির অভিযানে চট্রগ্রাম জেলার ভূজপুর থানার বাগানবাজারের বরই বাগান এলাকা হতে ভারতীয় মদ আটক করা হয়।
২ই জুলাই রবিবার দিবাগত রাত ৪টা ৩০ মিনিটে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন বাগানবাজার বিওপির নায়েব সুবেদার শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ৯০ বোতল ভারতীয় মদ আটক করা হয়,যার বাজারমূল্য ১,৩৫,০০০ টাকা।বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। আটককৃত ভারতীয় মদ নষ্ট করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম, পিএসসি,জি+ জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Loading