আশুলিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রুহুল আমিন মন্ডল নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 4:45 PM , June 27, 2023 আশুলিয়ার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, আশুলিয়া ইউনিয়ন পরিষদের দুই দুইবরের নির্বাচিত ৮নং ওয়ার্ড মেম্বার ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মন্ডল ।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবান”। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। তিনি আরো বলেন- ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন- হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন। তিনি ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানান।আশুলিয়ার জননন্দিত এই জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা আরো বলেন, অর্জনের ধারাবাহিকতায় উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা উন্নত- সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে, স্মার্ট বাংলাদেশ গঠনে নিষ্ঠা, সততা ও ত্যাগের মহিমায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । আজকের এই দিনে আমি আহ্বান জানাই- অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার।আসুন, বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই। ত্যাগের পরশ পাথরে পরিশুদ্ধ করি মনের কালিমা। আলোকিত করি হৃদয় কোণের অন্ধকার। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে হই নিবেদিত প্রাণ। আজকের এই দিনে আশুলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন মাদবর এর পক্ষ থেকে আশুলিয়ার সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন । ঈদ মোবারক। শেয়ার ঢাকাবিষয়: