ধামরাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন ও র্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: 2:41 PM , June 5, 2023

ঢাকার ধামরাইয়ে বিশ্ব-পরিবেশ দিবস উপলক্ষে আজ সোমবার বৃক্ষ রোপন কর্মসূচি ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে এই বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার সভাপতি এম শাহীন আলমের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান,
সমাজ সেবা কর্মকর্তা এস এম হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক, পৌর কাউন্সিলর আমজাদ হোসেন, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান,নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া, ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান হাবিব প্রমূখ ।

 

 

Loading