নেত্রকোণায় কৃষকলীগের বৃক্ষরোপন

প্রকাশিত: 2:57 PM , July 16, 2020

মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন ঘোষণাকে বাস্তবায়ন করতে নেত্রকোণা জেলা কৃষকলীগ ক্রমাগত কর্মসূচী পালন করে যাচ্ছে। নেত্রকোণা জেলা কৃষকলীগের সভাপতির নেতৃত্বে প্রতিদিন বিভিন্ন মসজিদ, মন্দির, রাস্তা-ঘাট, ময়দান, স্কুল কলেজে বৃক্ষরোপন কর্মসূচী পালন করছেন।

কৃষকলীগের আয়োজনে ১৬ জুলাই (বৃহস্পতিবার) নেত্রকোণা চন্দ্রনাথ কলেজ প্রাঙ্গণে দুপুর  ১২ টায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।

নেত্রকোনা জেলা কৃষক লীগের সভাপতি কেশব রন্জন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় । আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগ সহ-সভাপতি আলতাবুর রহমান কাসেম, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তারেক রহমান, সদস্য ফজলুল হক, কেন্দুয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মামুন রানা খান পাঠান, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক আঃরেজ্জাক, প্রমূখ।

এসময় উপস্থিত ৩৫০ জন কৃষকের মাঝে বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরন ও দোয়া করা হয়।

Loading