যুদ্ধবিরতির পরও সুদানের যুদ্ধ গড়ালো তৃতীয় সপ্তাহে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ , এপ্রিল ৩০, ২০২৩ যুদ্ধবিরতির পরও সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াই তৃতীয় সপ্তাহে গড়ালো।রাজধানী খার্তুমে যুদ্ধবিমানের বোমা হামলা ও বিমান বিধ্বংসী গোলা নিক্ষেপ অব্যাহত রয়েছে। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের অনুগত বাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের নেতৃত্বে থাকা মোহাম্মদ হামদান দাগলোর অনুসারীদের মাঝে এ সংঘর্ষ চলছে।সংঘর্ষের শুরু থেকে একাধিকবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন, কিন্তু কেউই কার্যকরভাবে তা বজায় রাখেননি। অর্ধকোটি লোকের বাসস্থান খার্তুম জুড়ে বাসিন্দাদের খাদ্য ও পানির সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সংঘর্ষে এ পর্যন্ত পাঁচ শতাধিক নিহত এবং ৪ হাজার ২শ জন আহত হয়েছে। শেয়ার আন্তর্জাতিকবিষয়: