নেত্রকোণা জেলা সৎসঙ্গের নবঘঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: 3:42 PM , April 29, 2023

নেত্রকোণ জেলা সৎসঙ্গের নব নির্বাচিত নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জেলা সৎসঙ্গ উকিল পাড়া কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সৎসঙ্গ প্রতিষ্ঠার ৬৩ বছরের মধ্যে এটিই জাকজমকপূর্ণ কমিটি অভিষেক অনুষ্ঠান বলে জানিয়েছেন আয়োজকগণ। বিগত ২৪ মার্চ শ্রী সমীরণ চৌধুরী কাচু, সভাপতি ও শ্রী তপন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।কমিটির সাংগঠিক সম্পাদক চিন্ময় তালুকদারের সঞ্চালনায় শ্রী দিপক সেন বাচ্চু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ নজরুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ আতাউর রহমান মানিক, নেত্রকোণা জেলা পূজা উদ্যাপন পরিষদ এর সভাপতি শ্রী জ্ঞানেশ চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য প্রমুখ।

আলোচনা শেষে আগত অতিথিগণ নতুন কমিটির সকলকে একে একে পরিচয় করিয়ে দেন।

 

Loading