ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 4:18 AM , July 16, 2020 সারোয়ার জাহান আরিফ, ভ্রাম্যমান প্রতিনিধিঃগত ৯ জুন নরসিংদী শহরের নিজ বাসভবন থেকে গ্রেফতার হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু । তাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বদরুল আলম রানা( বদরুল আলম রানা )গ্রেফতার প্রসঙ্গে সরকারি কবি নজরুল কলেজের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম রানা বলেন, সারা বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত ঠিক সেই সময়ে একজন দেশপ্রেমিক ছাত্রনেতাকে গ্রেফতার করে সরকার নিজেদের দেওলিয়াত্বের প্রমান দিচ্ছেন। অবিলম্বে আকরামুল হাসানের মুক্তির দ্বাবী জানিয়েছেন সরকারি কবি নজরুল কলেজ হল শাখার এই ছাত্র নেতা। তিনি বলেন মেধাবী এই নেতার মুক্তি না হলে সারাদেশের ছাত্রসমাজ তীব্র আন্দোলনে বাধ্য হবে। সরকার যেন তাকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে ছাত্রজনতার মাঝে ফিরিয়ে দেন।। শেয়ার নরসিংদীবিষয়:https://news71online.com/?p=8586&preview=truehttps://news71online.com/archives/8586