ঈদ কবে জানা যাবে কাল নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 3:59 PM , April 20, 2023 ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে।আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। শেয়ার জাতীয়বিষয়: