বাঁশখালীতে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:54 PM , April 17, 2023 আজ সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বাঁশখালী থানার এসআই হাফিজের রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করে।বাঁশখালীর সর্বদক্ষিণের ইউনিয়ন পুঁইছড়ির ফুটখালী ব্রিজে পেকুয়া থেকে আগত গাড়িতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন তিন ব্যক্তির কাছ থেকে বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতার তিনজন হলো উখিয়ার তেলখোলা গফুরের বাড়ি এলাকার গফুর আহম্মদের পুত্র কামাল উদ্দিন (২৮), টেংখালী বৈদ্ধ্যঘোনা ইউনুছের বাড়ি এলাকার মৃত সৈয়দ আহম্মদের পুত্র মো. ইউনুছ (৪০), ধইল্যা ঘোনা, রাজাপালং ইউপির মৃত আবুল হোসেনের পুত্র মো. আবু তাহের(২৫)।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে ১৯এ ধারা মতে মামলা রুজু করা হয়।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, “থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে। মাদক ও ইয়াবা নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে আর ইয়াবাসহ গ্রেফতার আসামীদের আদালতে পাঠানো হচ্ছে।” শেয়ার চট্টগ্রামবিষয়: