ঢাকা নিউমার্কেটে আগুন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:06 PM , April 15, 2023 নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ:) ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।]শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও ১০টি ইউনিট।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এরইমধ্যে যোগ দিয়েছে বিজিবি।ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর দল। এছাড়া ঘটনাস্থলে এসেছে র্যাবের বেশ কয়েকটি টিম। শেয়ার রাজধানীবিষয়: