রামগড়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মার্মা সম্প্রদায়ের সাংগ্রাই উদযাপন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 1:08 PM , April 14, 2023

খাগড়াছড়ির রামগড়ে মার্মা উপজাতি সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে। ১৩ই এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটায় পুরাতন বর্ষ কে বিদায় ও নতুন বর্ষকে স্বাগত জানিয়ে উপজেলার মার্মা সম্প্রদায় বর্নাঢ্য শোভা যাত্রা বের করে।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসাপ্রু চৌধুরী অপু প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে র্যালি উদ্ভোধন করেন।রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন ও মার্মা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরীর উপস্থিতিতে “মাষ্টার পাড়া ” বৌদ্ধ মন্দির থেকে বর্ণাঢ্য বিশাল শোভাযাত্রাটি রামগড় পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে মহামুনি বৌদ্ধ মন্দিরে এসে শেষ হয়। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে মার্মা উপজাতীয় সম্প্রদায়ের নর নারীরা তাদের ঐতিহ্যবাহী রংবেরঙের পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
শোভাযাত্রা শেষে মার্মা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন,রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল।এসময় আরও উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিমুদ্দিন,রামগড় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মানস চন্দ্র দাশ প্রমুখ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় হেডম্যান কারবারি, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Loading