জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীতে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 12:23 PM , April 8, 2023 প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ জাতীয় সংসদের (জেএস) সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন।রাজধানীর জাতীয় সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকটিকিট ও প্রথম দিনের কভার অবমুক্ত করেন তিনি। এ উপলক্ষে প্রধানমন্ত্রী একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। শেয়ার জাতীয়বিষয়: