কপিলমুনিতে পুলিশ ফাঁড়ী ইনচার্জের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় মিলন দাশ মিলন দাশ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: 7:01 PM , March 31, 2023 কপিলমুনি (বিনোদগঞ্জ) কপিলমুনি বণিক সমিতির উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।কপিলমুনি কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাধন কুমার ভদ্রের সভাপতিত্বে ও সমিতির সদস্য সচিব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, এসআই সাহাজুল ইসলাম, ইলেকট্রনিক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি মুন্সী রেজাউল করীম মহব্বত, ইউপি সদস্য রবীন্দ্রনাথ অধিকারী রবীন, রতন কুমার দে, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, রামপ্রসাদ পাল, জিএম হাসান ইমাম, সন্তোষ কুমার সরকার, দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার, সাংবাদিক মিলন দাশ, সাংবাদিক এসকে আব্দুল আলিম, যুবলীগের নেতা সরদার জাহাঙ্গীর আলম, সিকো প্রমূখ। শেয়ার সারা দেশবিষয়: