স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা: পুলিশ সুপার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 8:24 PM , March 24, 2023 মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) ঘিরে চার স্তরের নিরাপত্তার চাদরে স্মৃতিসৌধের পুরো এলাকা ঢাকা থাকবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২৩ মার্চ) জাতীয় স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।ঢাকা জেলা পুলিশ সুপার জানান, ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় সকল ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার খাতিরে বহিরাগতদের ভেতরে ঢুকা এখন থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তা বেষ্টিত এরিয়ায় কারা কারা অবস্থান করছেন, সেটা প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করার ব্যবস্থা করা হয়েছে।সিভিল পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করবেন। ট্রাফিক ব্যবস্থাপনায় রাখা হয়েছে স্পেশাল ব্যবস্থা, যেন ওইদিন ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো প্রকার অসঙ্গতি না থাকে, সে ব্যাপারে দেয়া হয়েছে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা।পরিদর্শনে এসে ঢাকা জেলা পুলিশ সুপার অনুরোধ করে বলেন, (২৬ মার্চ) যারা স্মৃতিসৌধ এলাকার রাস্তা ব্যবহার করে গাবতলী মুখী যাবেন, তারা যেন অন্তত প্রথম প্রহরে এই রাস্তাটি এড়িয়ে চলেন।ঢাকা জেলা পুলিশ সুপারের পরিদর্শনের পর পরই জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান (এমপি) এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম।পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী বলেন, ২৬ মার্চের সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরিপাটি করে সাজানো হয়েছে পুরো সাভার উপজেলাকে। নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। শেয়ার জাতীয়বিষয়: