শতাধিক ইউপি-পৌরসভা-উপজেলায় চলছে ভোটগ্রহণ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ , মার্চ ১৬, ২০২৩ স্থানীয় পর্যায়ে একযোগে শতাধিক ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলায় সাধারণ এবং উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।জানা যায়, ৪৬ ইউনিয়ন পরিষদে সাধারণ, ৭০ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদসহ অন্যান্য পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।এছাড়াও তিনটি পৌরসভায় সাধারণ ও ছয়টিতে বিভিন্ন পদে উপ-নির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ ও দুইটিতে উপ-নির্বাচন হচ্ছে।এসব নির্বাচনী এলাকায় মোটরসাইকেল, সব ধরনের যন্ত্রচালিত যান চলাচল বন্ধ আছে। তবে ইসির অনুমোদিত যানবাহন ও জরুরি যান চলাচল করছে।সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেয়ার সারা দেশবিষয়: