অসুস্থ মেয়র আরিফের শয্যাপাশে সিলেট মহানগর বিএনপি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 7:18 PM , March 13, 2023 হঠাৎ করে গুরুতর অসুস্থ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তার শারিরিক অবস্থা দেখতে হাসপাতালে গেছেন সিলেট মহানগর বিএনপির নব নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। আজ সোমবার দুপুরে নগরীর একটি বেসরকারী হাসপাতালে মেয়রকে দেখতে যান মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এসময় তারা মেয়ের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং মেয়রের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। মহানগর বিএনপির নব নির্বাচিত নেতৃবৃন্দ সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করেন। শেয়ার সারা দেশবিষয়: