গণভবনে কাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: 12:38 PM , March 12, 2023

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত কাতার সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামীকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৮ মার্চ স্বল্পোন্নত দেশসমূহ (এলডিসি) বিষয়ক জাতিসঙ্ঘের ৫ম সম্মেলনে (এলডিসি৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিয়ে কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র : বাসস

Loading