পটিয়ায় বাইপাস সড়কে ডিভাইডার ভেঙ্গে রাস্তায়! দূর্ঘটনার আশঙ্কা

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 8:37 PM , February 20, 2023

সড়ক ও জনপদ বিভাগের নজর নেই

চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন রাস্তার সম্মুখে গত এক সপ্তাহ ধরে ডিভাইডার ভেঙ্গে রাস্তায় পড়ে রয়েছে। যে কোন মুহূর্তে দূঘটনার শংকা বিরাজ করলে ও সড়ক ও জনপদ বিভাগ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে কথা হয় স্থানীয় করিমুউদ্দীনের সাথে। তিনি জানান, এই ডিভাইডার গত এক সপ্তাহ ধরে রাস্তায় পরে আছে। বাইপাস সড়কটি পটিয়ায় এক আতঙ্কের নাম। বিকল্প এই সড়ক হওয়ার পর থেকে দূর্ঘটনা লেগেই আছে। এই সড়কে দূর্ঘটনার শিকার হয়ে প্রাণ গেছে অনেক মানুষের এছাড়াও পঙ্গুত্ব
বরন করেছে অনেকেই।

সড়কটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫ জন নিহত ও অসংখ্য সাধারণ মানুষ আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছে।
সওজ সূত্রে জানা যায়, পটিয়া পৌর শহর এলাকার যানজট নিরসন ও পর্যটন নগরী কক্সবাজার ও বান্দরবনের দূরপাল্লার যানবাহন গুলোর বাধাহীন চলাচল নিশ্চিত করার জন্য চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল এলাকা থেকে চক্রশালা গিরিস চৌধুরী বাজার পর্যন্ত ৫ দশমিক ২০ কিলোমিটার এ বাইপাস সড়কটি নির্মাণ করা হয়। এতে মোট ব্যয় হয় ৮৭ কোটি ৭০ লক্ষ টাকা।
নয় গ্রামের শাখা সড়ক নতুন বাইপাস সড়কের সঙ্গে যুক্ত থাকায় প্রতিদিন শত শত স্কুল কলেজের ছাত্রছাত্রী, চাকুরিজীবী ও সাধারণ মানুষ এ সড়ক দিয়ে যাতায়াতের সময় দুর্ঘটনার আশংঙ্কা করছে স্হানীয় জনসাধারণ।

এই বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মো. শফিউল আলম বলেন, পটিয়া বাইপাস হয়ে গ্রামে ঢুকার মোড়গুলো আকাবাকাঁ হওয়ায় দূর্ঘটনা বেশি হচ্ছে। রাস্তায় পরে থাকা ডিভাইডার দ্রুত না সরালে বড় দূর্ঘটনা আশঙ্কা রয়েছে। তিনি এই সমস্যা সমাধানে সওজ’র দৃষ্টি আকর্ষণ করেছেন।

চট্টগ্রাম দোহাজারী সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকোশলী সুমন সিংহ বলেন, রাস্তায় পরে থাকা ডিভাইডার সম্পর্কে আমি কিছুই জানিনা। এটি দেখে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করব।

Loading