টেকনাফে ৭ কোটি টাকার মাদক উদ্ধার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:53 PM , February 19, 2023 কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে পাচারকালে ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথড (আইস) ও ১০ কেজি ওজনের সুতার জালসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। উদ্ধারকৃত মাদকের (ক্রিস্টালমেথ) মূল্য আনুমানিক ৬ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা।তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেননি বিজিবি সদস্যরা।শনিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে নাফনদীর জালিয়ার দ্বীপ এলাকা হতে মাদক বোঝাই নৌকাটি জব্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল খালিদ মোহাম্মদ ইফতেখার।প্রেসবিজ্ঞপ্তিতে তিনি জানান, মিয়ানমার হতে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাফনদীর জালিয়ার দ্বীপে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় দুই ব্যক্তি একটি কাঠের নৌকা নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশ অভিমুখে আসতে দেখে থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই নৌকারোহী নদীতে লাফ দিয়ে সাঁতরিয়ে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে জালের সাথে মোড়ানো ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথড (আইস) ও ১০ কেজি ওজনের সুতার জালসহ নৌকাটি জব্দ করা হয়।আইনি প্রক্রিয়া শেষে জব্দ নৌকা ও জাল টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে এবং মাদকগুলো পরবর্তীতে বিনষ্টকরণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হবে বলে জানিয়েছেন বিজিবি’র অধিনায়ক খালিদ মোহাম্মদ ইফতেখার। শেয়ার টেকনাফবিষয়: