২১ ফেব্রুয়ারিতে চট্টগ্রামে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 8:57 AM , February 19, 2023 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের লক্ষ্যে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সরকারিভাবে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।এ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের পক্ষ থেকে যানবাহন চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।(১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপপুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেশকিছু নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে নগরীর তিনপুল থেকে আমতল, আমতল থেকে নিউমার্কেট, নিউমার্কেট থেকে আমতল এবং সিনেমা প্যালেস থেকে রাইফেল ক্লাব রোডে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।তিনপুল মোড় থেকে শিক্ষা অফিস হয়ে আমতল পর্যন্ত রাস্তায় একমুখী চলাচল থাকবে। নিউমার্কেট, আমতল, তিনপুল ও সিনেমা প্যালেস মোড়ে রোড-ব্লক স্থাপন করে যানবাহনসমূহ ডাইভারশন দেয়া হবে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা ওয়াসা-কাজীর দেউড়ি-নেভাল ক্রসিং-লাভ লেইন-বৌদ্ধমন্দির-বোস ব্রাদার্স-রাইফেল ক্লাব হয়ে আমতল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং পরবর্তীতে প্রধান পার্কিং স্থান হিসেবে রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন।এ ছাড়া অন্যদিক থেকে আসা গাড়িগুলো নিজ নিজ সুবিধা অনুযায়ী নিউমার্কেট মোড় এবং তিনপুল গোলাম রসুল মার্কেটের সামনে ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানস্থলে আসা সব গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা আমতল থেকে হেঁটে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ শহীদ মিনারে এসে ফুল দিয়ে পুনরায় আমতল মোড়ে গিয়ে গাড়িতে উঠে জুবিলী রোড হয়ে প্রত্যাবর্তন করবেন।বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়ে আরও বলা হয়, নিউমার্কেট ও তিনপুল ড্রপিং জোন হিসেবে ব্যবহারকারীরা হেঁটে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে পুনরায় আগের ড্রপিং জোনে গিয়ে গাড়িতে উঠবেন। পদযাত্রা ও প্রভাতফেরিতে অংশগ্রহণকারীরা সুশৃঙ্খলভাবে রাস্তায় যান চলাচলের সুযোগ রেখে চলাচল করবেন। শেয়ার চট্টগ্রামবিষয়: