সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ১৯, ২০২৩ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের ভোগমান চারমাথা বাজারে এ ঘটনা ঘটে।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।তিনি বলেন, সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা মেরেছে তা এখনই বলতে পারছি না। আমরা ঘটনাস্থলে ব্যস্ত রয়েছি।সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া ও তাড়াশ সার্কেল) অমৃত সূত্রধর বলেন, খবর পাওয়ার পরে তাড়াশ থানা পুলিশের ওসির নেতৃত্বে একটি টিম সেখানে পাঠানো হয়েছে। ঘটনা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শেয়ার সারা দেশবিষয়: