ভালোবাসা দিবস নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৪, ২০২৩ মো. আলী আশরাফ মোল্লাভালোবাসা শুধুই দিবস কেন্দ্রিক নয় ভালোবাসতে হবে প্রতিটি দিনই চৌদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে নগ্নতা আর উচ্ছৃঙখলতা আমাদের জন্য লজ্জার এবং ঘৃনার। ভালোবাসার মতো মহৎ পবিত্র শব্দটি নষ্ট করছে কতিপয় বখাটে দুষ্ট চক্র মেতে উঠে তারা বেহায়াপনাতে লজ্জা শরমের কথা ভুলে গিয়ে জনসম্মুখে প্রকাশ্যে এমন কিছু অনাকাঙ্ক্ষিত আচরণ করে!অভিভাবক পথচারী হিসেবে অনেকেই বেশ বিব্রতবোধ করে! ভালোবাসা দিবস মানেই শুধুই প্রেমিক প্রেমিকার মেলবন্ধন নয় ভালোবাসা দিবস মানেই আবেগের বশেই সবকিছু সর্মপন নয় ভালোবাসা দিবস মানেই উদ্দাম বেগে আনন্দযাত্রায় ছুটোছুটি নয় ভালোবাসা দিবস মানেই আনাচে কানাচে যুবক যুবতীদের লুকোচুরি খেলা নয় ভালোবাসা দিবস মানেই পার্কের ভেতরে, ফুটপাতে যুবতীর বুকে মাথা রাখা নয় ভালোবাসা দিবস মানেই পরিবারের সবার সঙ্গেই ভালোবাসার মার্জিত আচরণই হয়। ভালোবাসা নয় শুধু প্রেমিক প্রেমিকার উন্মাদ উত্তেজনা ভালোবাসা নয় শুধু অপ্রাপ্ত বয়সের বালক বালিকার অসাম্য উন্মুক্ত উদ্দীপনা ভালোবাসা নয় শুধুই কামনা বাসনার অবাধ বিচরণ ভালোবাসা হতে হবে সামাজিক পারিবারিক ধার্মিক সর্বজন স্বীকৃত সুন্দর সুব্যবস্থা। শেয়ার অন্যান্যবিষয়: