আনোয়ারায় কৃষককে দেয়া হচ্ছে ফল আবাদ বৃদ্ধির কলাকৌশলের প্রশিক্ষণ মোহাম্মদ নুরুল কবির মোহাম্মদ নুরুল কবির প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ , জানুয়ারি ১২, ২০২৩ চট্টগ্রামের আনোয়ারায় উপজেলায় ৬০কৃষককে ৪দিন ব্যাপী আবাদ বৃদ্ধির বিষয়ে কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ। কৃষি অফিস জানায়, জাইকা’র অর্থায়নে আম, মাল্টা, ড্রাগনফ্রুট, আপেল কুল, সীডলেস লেবু, পেঁপে, থাই পেয়ারা ইত্যাদি ফলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বাচাইকৃত এসব কৃষকদের কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা দেয়া হচ্ছে।বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার কৃষি ও সেচ কমিটি’র উদ্যোগে কৃষি সম্প্রসারণ কার্যালয়ের হল রুমে কৃষকদের এই কর্মশালার প্রথম কার্যদিবস অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, প্রশিক্ষক হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, সরোয়ার আলমসহ কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে, ৪দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে উপজেলার বিভিন্ন এলাকার ৬০জন কৃষকক। শেয়ার আনোয়ারা উপজেলাবিষয়: