সাভারে অগ্রণী ট্রেডিং কোম্পানী লিঃ এর উদ্যোগে ছাত্র-ছাত্রীরা পেল শিক্ষা সামগ্রী নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 7:53 PM , January 2, 2023 মোঃ আলী হোসেন,সাভারঃ সাভারে অগ্রণী ট্রেডিং কোম্পানী লিঃ এর উদ্যোগে উক্ত কোম্পানিতে কর্মরত এসআর এবং এএসআর এর প্রাইমারি স্কুল পড়ুয়া সন্তানের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ২রা জানুয়ারি সোমবার সন্ধ্যায় সাভার পৌরসভার বাজার রোডের অগ্রণী ট্রেডিং কোম্পানী লিঃ এর অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন বছর উপলক্ষে অনুষ্ঠানে প্রায় এক শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রী এর মধ্যে ছিল স্কুল ব্যাগ, ডায়েরি, জ্যামিতি বক্স, স্কেল, কলম, প্রেন্সিল, রবার, প্রেন্সিল কাটার ইত্যাদি। এসময় উপস্থিত ছিলেন বিএটিবি এর টেরিটরি অফিস তামিম ইসলাম,ওমর সিহাব ও সাদিয়া আফরোজ নূর কাসফি, অগ্রণী ট্রেডিং কোম্পানী লিঃ এর বিজনেস ম্যানেজার সৈয়দ রায়হান আহমেদ,সিকিউরিটি এন্ড পাবলিক রিলেশন হেড সাজেদুল আলম,ম্যানেজার ইনচার্জ আজিজুর রহমান,অগ্রণী ট্রেডিং কোম্পানী লিঃ এর বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী সহ আরো অনেকে। এসময় কর্মকর্তারা উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। শিক্ষা সামগ্রী পেয়ে ছাত্র ছাত্রীরা অনেক খুশি ও আনন্দ উপভোগ করেন। অভিভাবকরা মনে করেন অগ্রণী ট্রেডিং কোম্পানী লিঃ এর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা ফেলবে এবং ভবিষ্যতে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবে। শেয়ার মানুষ মানুষের জন্যবিষয়: