পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় পুএের সামনে পিতার মৃত্যু এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 5:39 PM , December 31, 2022 চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ার বাদামতল এলাকায় শনিবার (৩১ ডিসেম্বর)মাইক্রোবাসের ধাক্কায় মুসলিম উদ্দিন টিপু (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনা নিহিত টিপু পটিয়া থানার হাইদগাঁও ইউনিয়নের মৃত খলিলুর রহমানের ছেলে। পটিয়া বর্তমান মেয়র আইয়ুব বাবুলের মেঝ বোনের স্বামী। ছেলে সহ মোটরসাইকেলে যোগে চট্টগ্রাম শহরে নিজের কর্মস্থলে যাওয়ার সময় বাদামতল এলাকায় একটি মাইক্রোবাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। টিপু ও তার ছেলেকে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টিপু মৃত ঘোষণা করেন তার ছেলে গুরুতরভাবে আহত অবস্থায় ভর্তি রয়েছে । পটিয়া হাইওয়ে উপ -পরিদর্শক আনিসুর রহমান বলেন, বাদামতল মোড় সংলগ্ন স্থানে মাইক্রোবাসের ধাক্কায় মুসলিম উদ্দিন টিপু নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পরে জেনেছি উনি মারা গেছেন শেয়ার অন্যান্যবিষয়: