রামগড়ে বিজিবির জোনে মত বিনিময় সভা অনুষ্ঠিত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 11:27 PM , December 29, 2022 রামগড় বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান পিএসসির সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে সকাল ১১ টায় জোন সদরে রোডে গাড়ির দূর্ঘটনা, যানবাহনে ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া আদায়, টুরিষ্ট যাত্রীদের ভ্রমণে সমস্যা, ইউপিডিএফ-জেএসএস এর চাঁদাবাজি বন্ধ, যানবাহনে চোরাই কাঠ ও অবৈধ মালামাল পরিবহন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৪৩ বিজিবির সহকরী পরিচালক রাজু আহমেদ, করেরহাট, হেয়াকো, রামগড় ও মাটিরাংগার বিভিন্ন পরিবহন সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, প্রতিনিধি, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। । শেয়ার খাগড়াছড়িবিষয়: