চট্টগ্রামের আনোয়ারায় শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাঃ) লিমিটেড এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপন মোহাম্মদ নুরুল কবির মোহাম্মদ নুরুল কবির প্রকাশিত: 5:43 PM , December 25, 2022 শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বর্ষপূর্তি উপলক্ষে আনোয়ারায় চাতরী চৌমুহনীর শেভরণ ভবনের চতুর্থ তলায় সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।এসময় সেমিনারে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী(প্রাঃ) লিমিটেড আনােয়ারা শাখা’র ব্যবস্থাপনায় এবং মীর নাজের আহমেদ এর সভাপতিত্বে শেভরন আনোয়ার শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, শেভরন চক্ষু রির্চাস সেন্টারের সমন্বয়ক ডা.এম এ করিম, শেভরন আনোয়ারা শাখার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন, শেভরন আনোয়ারা শাখার বিশেষজ্ঞ ডাঃ কাজী শামীম আল মামুন, ডাঃ সাইফুল্লাহ চৌধুরী, ডাঃ শাহেদ আহমেদ, ডাঃ আরিফুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক ও ব্যাংকার আজাদ মঈনউদ্দীন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দও, পল্লী চিকিৎসকসহ শেভরনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।সেমিনারে শেভরণ আনোয়ারা শাখার ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি দক্ষিণ চট্টগ্রামের চিকিৎসা ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চাই।এতে প্রয়োজন আনোয়ারার মানুষের সর্বস্তরের ভালোবাসা। কাউকে আর চিকিৎসার জন্য শহরে যেতে হবেনা। এক ছাদের নিচে সব সমস্যার সমাধান। এ লক্ষে আমি কাজ করে যাচ্ছি। আমার লক্ষ্য গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোর ঘোরায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। তারই ধারাবাহিকতায় আমরা নতুন করে ভ্যাকসিন সেন্টার ও ব্লাড ব্যাংক চালু করতে যাচ্ছি।পরে কর্মকর্তা ও কর্মচারীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় এবং রাফেল ড্র অনুষ্ঠিত হয়। শেয়ার আনোয়ারা উপজেলাবিষয়: