রামগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 10:39 PM , December 14, 2022

খাগড়াছড়ি জেলার রামগড়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবসপালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৪ ডিসেম্বর)সকালে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। এছাড়াও রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরী। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,রামগড় ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার উদ্দিন,সহকারী তথ্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী -বেসরকারী কর্মকর্তা,শিক্ষক- শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।পরে মসজিদ, মন্দির,গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করে উপজেলা প্রশাসন।

Loading