নেত্রকোণায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: 12:39 PM , December 14, 2022 নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।দিনটিকে কেন্দ্র করে জেলার সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল নানা রকমের কর্মসূচীর আয়োজন করে।সকালে নেত্রকোণা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানপরে নেত্রকোণা পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেয়ার সারা দেশবিষয়: