আনোয়ারায় রায়পুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা মোহাম্মদ নুরুল কবির মোহাম্মদ নুরুল কবির প্রকাশিত: 5:18 PM , November 30, 2022 আনোয়ারা উপজেলা ৩নং রায়পুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে রায়পুর হাশেমীয়া মাদ্রাসার মাঠে আগামী ৪ ডিসেম্বর প্রধান মন্ত্রীর জনসভা সফল করতে রায়পুর ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভায় ইউনিয়ন সভাপতি মিয়া হান্নানের সভাপতিত্বে ও ওবায়দুল হক মুন্নার সঞ্চালনায় এই অনষ্ঠান হয়।বক্তরা বলেন, আগামী ৪ ডিসেম্বরের পলোগ্রাউন্ডের সভা হবে দেশের ইতিহাসে ঐতিহাসিক জনসভা, ঐ জনসভা থেকে বিএনপিকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে, আওয়ামীলীগ জনগণের সংগঠন, করোনা কালীন সময়ে সারা বিশ্বে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে আমাদের অর্থনীতিও কিছুটা ভেঙে পড়েছে। তাই দ্রব্য মূল্যের দাম বেড়েছে। এটা আমরা রেশন কার্ড দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামী নির্বাচনে আওয়ামীলীগ সর্বোচ্চ আসন নিয়ে সরকার ঘটন করবে। এছাড়াও রায়পুর ইউনিয়ন যুবলীগের অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শেয়ার অন্যান্যবিষয়: