ভর্তি আরও ৬৯২ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৮ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:46 PM , November 15, 2022 ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে।এছাড়া নতুন করে আরও ৬৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দুই হাজার ৮৫১ জন।মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়া ৬৯২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭২ জন এবং ঢাকার বাইরে ৩২০ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৭ হাজার ৪৫৭ জন।এদিকে, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন। তাদের মধ্যে ঢাকা থেকে ২৮ হাজার ৭৪৩ জন, ঢাকার বাইরে থেকে ১৪ হাজার ৫৬৪ জন ছাড়পত্র পেয়েছেন।২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। তার মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়। শেয়ার আপনার স্বাস্থ্যবিষয়: