হাতির বিরুদ্ধে থানায় অভিযোগ মোহাম্মদ নুরুল কবির মোহাম্মদ নুরুল কবির প্রকাশিত: 5:48 PM , November 15, 2022 চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে হাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করেছেন শিহাবুল হক চৌধুরী নামের এক যুবক। সোমবার (১৪ নভেম্বর) বিকালে আনোয়ারা থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। শিহাবুল হক চৌধুরী ইউনিয়নের মুহাম্মদপুরের স্বায়ী বাসিন্দা। অভিযোগে তিনি বলেন হাতি প্রায় সময় তার চাষাবাদকৃত কলাবাগান, সবজি বাগান নারিকেল চারাসহ ফসল ক্ষেত নষ্ট করে পেলে। এতে তার প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। হাতির অত্যাচার থেকে বাঁচতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, হাতির অত্যাচার থেকে বাঁচতে এক যুবক থানায় একটি জিডি করেছে। বিষয়টি বন বিভাগের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, হাতি গুলোর বিষয়ে বন বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করছি ওনারা দ্রুত প্রদক্ষেপ করেন করবেন। শেয়ার আনোয়ারা উপজেলাবিষয়: