ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ , নভেম্বর ৯, ২০২২ ধামরাই উপজেলা কৃষি অধিদপ্তর উদ্যোগে গম, ভূটা,মসুর, সরিষা ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩৬৫০জন প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আরিফুল হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি,কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরজ্জামান, উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা ফাতেমা জান্নাত মাশফী ও উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।ধামরাই উপজেলা ১৬টি ইউপি ও পৌরসভা সহ ৩৬৫০জন প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি । শেয়ার সারা দেশবিষয়: