ধামরাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ , নভেম্বর ১, ২০২২ ঢাকার ধামরাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবারঅনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. জোহানা জেসমিন মুক্তা ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাসিব। এসময় সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, ওসি অপারেশন নির্মল কুমার দাস ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা উপস্থিত ছিলেন। শেয়ার সারা দেশবিষয়: