চিরিরবন্দরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ অনুষ্ঠিত

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ , অক্টোবর ২৯, ২০২২

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে থানা পুলিশের আয়োজনে এটি পালিত হয়।

থানা অফিসার ইনচার্জ মো. বজলুর রশিদের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. খালিদ হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং-এর আহ্বায়ক বাবু সণীল কুমার শাহ্, উপজেলা কমিউনিটি পুলিশিং-এর সদস্য সচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম সরকার ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজার, চিরিরবন্দর বিআরডিবি চেয়ারম্যান মোঃ আজিম উদ্দিন গোলাপ , গ্রামীন টাওয়ারে স্বত্বাধীকারী মো. রবিউল ইসলাম,ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, কামাল হোসেন, ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন, কমিউনিটি পুলিশিং এর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীগণ।

সভায় বক্তারা, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে থানা পুলিশের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান।

Loading