আপন – কবি লায়ন এম এ ছালেহ্ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:25 AM , October 27, 2022 প্রয়োজনে কাছে টানে লোকেফুরিয়ে গেলে শেষ,সম্পর্কের ইতি টানা হলেওতবুও থাকে রেশ।চেনা হয়না এই পৃথিবীরমানুষ গুলোর দিল।আপন কখন পর হয়ে যায়বুঝা বড় মুশকিল।সুখের সাগরে ভাসা নাহি যায়অনুভবে ভাসে মন,কাছের মানুষ অনেক থাকেহয়না আপনজন।কাউকে চাইনা আপন করতেচাইনা ব্যাথা পেতে,জীবনটাতো শুকনো ভেজায়হয়েছে স্যাঁতস্যাতে। শেয়ার শিল্প-সাহিত্যবিষয়: