ক্যাম্প থেকে পালানো ১১ রোহিঙ্গা আটক

প্রকাশিত: 6:00 PM , October 25, 2022

কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসা ১১ রোহিঙ্গাকে আটক করেছে বান্দরবান থানা পুলিশ।সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কালাঘাটার বড়ুয়ারেটক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী।

পুলিশ সূত্রে জানিয়েছে, গত এক সপ্তাহ আগে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে ১১ রোহিঙ্গা নাগরিক বান্দরবানের রোয়াংছড়ির কচ্ছপতলী এলাকায় দৈনিক ভিত্তিতে কাজ করতে আসেন। সন্ধ্যায় ট্রাকে করে কেরানিহাট যাওয়ার সময় শহরের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বান্দরবানের কালাঘাটা এলাকা থেকে ১১ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।

Loading