রামগড় বিজিবির হাতে ২৬ লক্ষ টাকার ঔষধ ও গাছ আটক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 2:04 PM , October 18, 2022

৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়নের সদস্যদের হাতে ৫ লক্ষ ৬৩ হাজার ১২১ টাকার অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও ২০ লক্ষ ৪৫ হাজার টাকার আকাশমনি গাছের গোলকাঠ আটক হয়েছে।
জানা যায়, সোমবার (১৭ অক্টোবর)দুপুরে রামগড়স্থ ৪৩ বিজিবি’র আওতাধীন মহামুনি বিওপি‘র একটি টহল দল ফেনী নদীরকুল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৫ লক্ষ ৬৩ হাজার ১শ ২১ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ আটক করে।
অপরদিকে, বিকেল বেলা হেয়াকো বিওপি‘র একটি টহল দল চট্টগ্রাম জেলার ভুজপুর থানার মোহাম্মদপুর হতে আকাশমনি গাছের গোলকাঠসহ ০১ টি হিনো পিকআপ আটক করে। আটককৃত গাছের মূল্য প্রায় ২০ লক্ষ ৪৫ হাজার টাকা।এসময় গাড়িতে থাকা দুই ব্যাক্তি পালিয়ে যায়। রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান,আটককৃত ভারতীয় ঔষধগুলো রামগড় থানায় জিডি করে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং পলাতক দুই ব্যক্তিকে আসামি করে মামলা রুজু শেষে পিকআপ ও কাঠ হেয়াকো বনবিট অফিসে হস্তান্তর করা হয়েছে।

Loading