ধামরাইয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: 11:01 AM , October 18, 2022

 

 

আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি এই পতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা)ধামরাই উপজেলা শাখার উদ্যোগে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ক নিয়ে গত রোববার ঢুলিভিটা বাসস্ট্যান্ডের চন্দ্রাইল এলাকায় একটি মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে , আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারা মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে সংগঠনটি। ইতিমধ্যে সপ্তাহব্যাপী ট্রাফিক কর্মসুচি শেষ করে এখন শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা কর্মসূচি চলমান রয়েছে। এছাড়াও চালক প্রশিক্ষন, মসজিদের ইমাম প্রশিক্ষোন,স্থানীয় থানা পুলিশ সহ হাইওয়ে পুলিশের সাথে মতবিনিময় সভা আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

এ সময় মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আশরাফ আলীর সভাপতিত্বে নিসচার ধামরাই শাখার সভাপতি এম.নাহিদ মিয়া শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন । এছাড়া আরো বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

পরবর্তীতে সকল শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে সচেতনতা মুলক লিফলেট বিতরন করা হয়। উক্ত কর্মসূচিতে প্রায় ৩০০ শত শিক্ষার্থীদের মাঝে সড়কের ট্রাফিক আইন ও সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ গ্রহন করে।

Loading