ব্ল্যাক আউটের ঘটনায় জড়িত দুই কর্মকর্তা বহিষ্কার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ , অক্টোবর ১৬, ২০২২ ৪ অক্টোবর ব্ল্যাক আউটের ঘটনায় জড়িত দুই কর্মকর্তাকে আজই সাময়িক বহিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।তিনি রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গ্রিড বিপর্যয়ের সঙ্গে মানুষের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। দুই কর্মকর্তাকে আজই সাময়িক বহিষ্কার করা হচ্ছে। বাকিদের এক সপ্তাহের মধ্যে চিহ্নিত করা হবে। শেয়ার জাতীয়বিষয়: