রুশ পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা পরিস্থিতি জানালেন মোমেন

প্রকাশিত: 12:52 PM , October 14, 2022

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলমান সিআইসিএ শীর্ষ সম্মেলনের ফাঁকে দুজনের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানেই বিষয়টি তাকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।

এক বার্তায় বলা হয়েছ, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের জোরালো সমর্থনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

সূত্র : বাসস

Loading