নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৬০

প্রকাশিত: 3:15 PM , September 27, 2022

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিন সকাল থেকে আরও ৯ মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ওই নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০ জন। তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশনস জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, “সকাল থেকে পঞ্চগড় এবং আশপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ করছে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম এবং রাজশাহী থেকে তিনটি ডুবুড়ি দলে মোট ৯ জন উদ্ধার কাজে অংশ নিয়েছেন।”

রোববার দুপুরে বোদা বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসব উৎযাপন করতে শতাধিক সনাতন ধর্মাবলম্বী মাড়েয়া এলাকা থেকে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর জন্য আওলিয়া ঘাটের করতোয়া নদীর মাঝে যাত্রীসহ ডুবে যায় নৌকাটি।

Loading