ফতুল্লায় গৃহবধূকে দুইদিন আটকে রেখে ধর্ষণ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৩, ২০২২ নারায়ণগঞ্জের ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় এক গৃহবধূকে (৩১) দুইদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রঞ্জিত হাওলাদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে আজ আসামিকে গ্রেফতার করে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ কয়েক মাস আগে অসুস্থ হয়ে পড়েন। এ সময়ে তার রক্তের প্রয়োজন হলে ব্লাড ডোনার্স নামক একটি সংগঠনের হয়ে তাকে রক্তদান করেন অভিযুক্ত রঞ্জিত হাওলাদার। তখন কৌশলে রঞ্জিত ওই গৃহবধূর মোবাইল নাম্বার সংগ্রহে রাখেন। পরবর্তীতে সে প্রায় সময় তাকে মোবাইলে উত্ত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। রঞ্জিত হাওলাদার গত ২১ সেপ্টেম্বর বিকেলে ফতুল্লার পাগলা নন্দলালপুর এসে ওই গৃহবধূকে কৌশলে বাসা থেকে বের করে সিএনজি যোগে রেললাইন বটতলা এলাকারে একটি বাড়িতে নিয়ে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে এবং অভিযুক্ত রঞ্জিত হাওলাদারকে গ্রেফতার করে। শেয়ার সারা দেশবিষয়: