জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনী দেখলেন প্রধানমন্ত্রী

হাকিকুল ইসলাম খোকন হাকিকুল ইসলাম খোকন

সিনিয়র প্রতিনিধি,যুক্তরাষ্ট্র

প্রকাশিত: 5:51 PM , September 22, 2022

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতু নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।খবর বাপসনিউজ।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কেএম সাখাওয়াত মুন জানান, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের লেভেল-১ এর আঁকাবাঁকা দেয়ালে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনের সময়ে জাতিসংঘের ইকোসক প্রেসিডেন্ট লাচেজারা স্টোভাসহ কয়েকজন বিদেশি অতিথিও প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বলে জানান তিনি।

বিদেশি অতিথিদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি। এটি নির্মাণ করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনে আমাদের দোষারোপ করার চেষ্টা করেছিল, কিন্তু পরে প্রমাণিত হয়েছে যে কোনো দুর্নীতি হয়নি।

গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এই আলোকচিত্র প্রদর্শনীতে সর্বমোট ২৫টি ছবি প্রদর্শিত হয়েছে।

Loading