ওষুধসহ চমেক হাসপাতালে যুবক গ্রেপ্তার

প্রকাশিত: 4:35 PM , September 17, 2022

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৫ ধরনের ওষুধসহ আরাফাতুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে ব্যাগভর্তি ওষুধসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছে পাওয়া যায় ২৫ ধরনের ওষুধ। অপারেশন থিয়েটারের কর্মচারীরা এসব ওষুধ তার কাছে বিক্রি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়।

তিনি আরও বলেন, উদ্ধার এসব ওষুধ মূলত রোগীর। যা বিভিন্নভাবে চুরি করে হাসপাতালের কর্মচারীরা। এর আগেও বিভিন্ন সময় ওষুধ চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ভোরে ওষুধসহ একজনকে আটক করা হয়েছে। তার সঙ্গে বেশকিছু ওষুধ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওষুধ চুরির ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কঠোর। চোরচক্রের সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Loading