সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১৪, ২০২২ সুদের হার বাড়ালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, আমাদের ৯/৬ পারসেন্ট ইন্টারেস্ট রেট যেভাবে কার্যকর করেছি, এটা ভালোভাবেই চলছে। আমাদের মতো দেশে ইন্টারেস্ট রেট বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন কাজ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমাদের ফিসকাল ও মনিটরিং অ্যাপ্লাই করে কাজটি করি, বাংলাদেশ ব্যাংক সেই কাজটি করে থাকে।তিনি বলেন, ইন্টারেস্ট রেট নির্ভর করে ডিমান্ড ও সাপ্লাইয়ের ওপর। আমরা ধীরে ধীরে মার্কেট বেইজ লেনদেনে যাবো। এতদিন যেভাবে প্রাইজ ঠিক করে দিতাম, সেভাবেই যাবো। আমরা অ্যাডভান্স ইকোনমির দেশগুলো যেভাবে কারেন্সিকে ডিল করে সেভাবে চিন্তা করবো। তারা যেভাবে ঠিক করে দেয়, সেভাবে ঠিক করে দেবো।এসময়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ফরেন রিজার্ভ কমছে। প্রতি বছর আমাদের কতটা পেমেন্ট লাগে? আমাদের অবস্থান আগের চেয়ে ভালো। এক্সপোর্ট বাড়ছে, ইমপোর্ট কমছে। পাশাপাশি রেমিট্যান্স অনেক দ্রুত বাড়ছে। আমরা এক বছরে রেমিট্যান্স অর্জন করেছিলাম ২৪ বিলিয়ন ডলার, অর্থাৎ মাসে দুই বিলিয়ন ডলার করে। এমনকি, মাসে দুই বিলিয়নের ওপর চলে গেছে। আমাদের এ ডলারের জন্য কাউকে পেমেন্ট করতে হচ্ছে না। পেমেন্ট করতে হচ্ছে লোকাল যারা রেমিট্যান্স পাঠাচ্ছে। এখানে কোনো ডলার এক্সচেঞ্জ হয় না। আমরা মনে করি, যে পরিমাণ রেমিট্যান্সের মাধ্যমে ডলার পাচ্ছি, তাহলে যেভাবে ৪৮ বিলিয়ন ডলার অর্জন করেছিলাম, সেখানে আমাদের যেতে বেশি দিন সময় লাগবে না। শেয়ার জাতীয়বিষয়: