প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১২, ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চারদিনের ভারত সফর নিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন। সোমবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার বিকেল ৪টায় তার ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন।উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারত যান প্রধানমন্ত্রী। তিনি গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে দেশে ফেরেন। শেয়ার জাতীয়বিষয়: