শেখ হাসিনাকে স্বাগত জানাবেন ভারতের রাষ্ট্রপতি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 8:52 PM , September 1, 2022 চার দিনের সফরে আগামী ৫ সেপ্টেম্বর ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানাবেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।মন্ত্রণালয় আরও জানিয়েছে, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পর তাকে গার্ড অব অনার দেওয়া হবে। পরে প্রধানমন্ত্রী রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।সফরকালে ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপ করবেন তিনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করসহ শীর্ষপর্যায়ের কর্মকর্তারাও শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।এ ছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বা গুরুতর আহত ভারতীয় সশস্ত্র বাহিনীর ২০০ সদস্যের উত্তরসূরিদের মধ্যে বাংলাদেশ সরকারের ‘মুজিব স্কলারশিপ’ দেবেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর সরকারি এ সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।সফর শেষে ৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। শেয়ার জাতীয়বিষয়: