নৌযানে সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা নির্ধারণ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১, ২০২২ নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। যাত্রীভাড়া হ্রাস করে জনপ্রতি সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা হ্রাস করে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। যা বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে কার্যকর হবে।নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌযানের যাত্রীভাড়া হ্রাস করার ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৩.০০ টাকা হতে ০.১৫ টাকা হ্রাস করে ২.৮৫ টাকা এবং প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২.৬০ টাকা থেকে ০.১৫ টাকা হ্রাস করে ২.৪৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।গত মাসে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণের ফলে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে রয়েছে ৩.০০ টাকা। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া রয়েছে ২.৬০ টাকা। জনপ্রতি যাত্রীভাড়া রয়েছে সর্বনিম্ন ৩৩ টাকা।২০২১ সালে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করায় ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল ২.৩০ টাকা। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া ছিল ২.০০ টাকা। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ২৫ টাকা। শেয়ার জাতীয়বিষয়: