আশুলিয়ায় হেরোইন, ইয়াবা,মদ ও গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ী আটক নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 10:06 PM , August 22, 2022 আশুলিয়া থেকে হেরোইন, ইয়াবা,মদ ও গাঁজাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রাতে সাড়াশি অভিযান পরিচালনা করে সাভার ও আশুলিয়া থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে সকালে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি ইয়াসিন মুন্সী। ডিবি পুলিশ জানায়, রাতে আশুলিয়া থানার দোসাইদ বড় বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল খালককে (৬২) একশ লিটার চোলাই মদ, দিয়াখালী এলাকায় সাফী দেওয়ান (৪০) ও মামুন আহমেদ মিন্টুকে (৩৪ )পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলট, বগাবাড়ি এলাকা থেকে রফিকুল ইসলামকে (৪৫) দুই শত পিচ ইয়াবা ট্যাবলট, জামগড়া থেকে আয়শা বেগমকে (৩০) দুই কজি গাঁজা সহ আটক করা হয় । একই সময়ে সাভাররে বিরুলিয়া থেকে গোলাপ বানু (৪৫) নামে আরেক মহিলা মাদক ব্যবসায়ীকে ৫৭ পুড়িয়া হেরোইন সহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে কোর্টে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। শেয়ার ঢাকাবিষয়: